জগন্নাথপুর প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২১ ১৯:১৩

জগন্নাথপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মোহন মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার লাশ ময়নাতন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ গাইলগাঁও গ্রামের পাঁচ সন্তানের জনক মোহন মিয়া গত বুধবার রাত ৯টার দিকে পরিবারের লোকজনের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত