শান্তিগঞ্জ প্রতিনিধি:

১১ নভেম্বর, ২০২১ ২২:৩০

শান্তিগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন ৯ প্রার্থী। তাদের মধ্যে ১ জন চেয়ারম্যান ও ৮ জন সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী।

তবে সংরক্ষিত নারী আসনে কেউই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, শিমুলবাক ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাগর রানা চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে পাথারিয়া, জয়কলস ও দরগাপাশায় যথাক্রমে ২, ৩ ও ৩ জন করে মোট ৮জন সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে ৪৪জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। ৮ ইউনিয়নে এখন নির্বাচনে লড়বেন ৪৩ জন। সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের পর ৩৪৩ জন সদস্য পদে নির্বাচন করবেন। নারী সদস্য পদে ৯৫ জন লড়বেন।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

আপনার মন্তব্য

আলোচিত