কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

১২ নভেম্বর, ২০২১ ০০:০৫

কোম্পানীগঞ্জে আ.লীগের ২, বিদ্রোহী ১ ও স্বতন্ত্র ২ চেয়ারম্যান বিজয়ী

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

এর মধ্যে পূর্ব ইসলামপুর ইউনিয়নে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলমগীর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইলিয়াছুর রহমান ৩ হাজার ৮৭৯ ভোট পেয়েছেন।

তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া ৬ হাজার ৩৭৬ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী ৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন।

ইছাকলস ইউনিয়নে ৩ হাজার ৫৪৬ ভোট পেয়ে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী ৩ হাজার ১১৫ ভোট পেয়েছেন।

উত্তর রনিখাই ইউনিয়নে ৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান মাষ্টার। তার নিকটতম প্রার্থী বিএনপি নেতা গিয়াস উদ্দিন আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৭৬৭ ভোট পেয়েছেন।

দক্ষিন রনিখাই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ইকবাল হোসেন ইমাদ। তার নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শামস উদ্দিন শাহীন ২ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউনিয়নে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত