জগন্নাথপুর প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২১ ০০:৫৩

নলুয়ার বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরে এক লন্ডনপ্রবাসীর ফিসারেতে বিষ প্রয়োগ করে মাছ মেরে প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রবাসী আজাদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জগন্নাথপুর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী এস.আই আজাদ আলী নলুয়ার হাওরে নিজের জমিতে ফিসারি তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে আসছেন। বুধবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা কীটনাশক বিষ প্রয়োগ করে। ফলে ফিসারির সব মাছ মরে ভেসে ওঠে।

আজাদ আলী অভিযোগ করে জানান, তিনি গত কয়েক বছর ধরে নলুয়ার হাওর এলাকায় ফিসারি তৈরি করে মাছ আরোহন করে ব্যবসা করে আসছিলেন। অজ্ঞাতনামা দুবৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করে আমার ছয়/ সাত লাখ টাকার ক্ষতি করেছে। বিষয়টি আমি থানায় লিখিত অভিযোগ করেছি।আশা করছি তদন্ত পূর্বক দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, প্রবাসীর লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হবে।

আপনার মন্তব্য

আলোচিত