দিরাই প্রতিনিধি:

১৬ নভেম্বর, ২০২১ ২২:০২

দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি সামছুল, সম্পাদক মুজাহিদ

দিরাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন দিরাই প্রেসক্লাবের তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দিরাই থানা পয়েন্টস্থ দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় প্রবীণ সাংবাদিক দৈনিক সুনামকন্ঠ ও শুভ প্রতিদিনের দিরাই প্রতিনিধি সামছুল ইসলাম সরদার খেজুরকে সভাপতি, দৈনিক যায়যায়দিন, দৈনিক সবুজ সিলেট ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র দিরাই প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দারকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি একে কুদরত পাশা, সহ সভাপতি জুবের সরদার দিগন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক সালমান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন। নির্বাহী সদস্যরা হলেন- রুহুল আমিন, অশোক তালুকদার অপু, নাবিল চৌধুরী, সুবীর দেব শাওন, মোহাম্মদ মিয়া, রুম্মান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত