নিজস্ব প্রতিবেদক:

২১ নভেম্বর, ২০২১ ২২:০৯

কোম্পানীগঞ্জে ৩২৪ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৩২৪ বোতল বিদেশী মদসহ মো. ইউসুফ আলী (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ইউসুফ আলী উপজেলার পুরান মেঘারগাও এলাকার মৃত আব্দুল মন্নান।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটরাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত