০৩ অক্টোবর, ২০২২ ১৫:৪৬
স্বপ্নবাগিচা বিদ্যানিকেতন চট্টগ্রামের আর্থিক সহযোগিতায় ঊষা সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পূজোয় নতুন জামা দেয়া হয়। পাশাপাশি অজাচক আশ্রমের সহযোগিতায় প্রায় শতাধিক নারী পুরুষদের নতুন শাড়ি এবং ধূতি দেয়া হয়েছে।
গত ৫ বছর থেকে ধারাবাহিক ভাবে ঊষা চা বাগানের শ্রমিক পরিবারের সাথে এই উৎসব আয়োজন করে। উপহার দেয়া ছাড়াও শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন করা হয়।
রোববার বিকেলে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে এই অনুষ্ঠানে ঊষার পরিচালানা পরিষদের সদস্য ছাড়াও শিক্ষক সুদীপা পাল, জেনি পাল, পল্লবী দাস, নাহিয়ান চৌধুরী এবং প্রফেসর ডা. বিধান দেবনাথ, এ্যাডভোকেট দেবাশীষ পুরকায়স্থ অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ দাস, স্বপ্ন বাগিচা বিদ্যালয়ের পরিচালক জাহেদুল আলম এবং পুলিশ পরিদর্শক শ্যামল বনিক।
আপনার মন্তব্য