নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৬ ০০:০০

সিলেটটুডেতে সংবাদ: ক্যান্সার আক্রান্ত শিশু পিয়ালের পাশে প্রবাসীরা

অর্থাভাবে চিকিৎসা আটকে যাওয়া সিলেটের ক্যান্সার আক্রান্ত সপ্তম শ্রেণির ছাত্র পিয়াল দাশের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা।

পিয়াল দাশকে নিয়ে সিলেটটুডের ফেসবুক পেজে ভিডিও সংবাদপ্রকাশের পর প্রবাসীসহ অনেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। শনিবার রাতে পিয়াল দাশের মায়ের হাতে প্রবাসীদের পক্ষ থেকে ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা পিয়াল দাশ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার সুজাতা দাশ গুপ্ত ১০ হাজার টাকা বেতনে টেইলার্সের কাজ করেন। বাবা ২য় বিরে করে আলাদা থাকেন। আর্থিক সংকটে ক্যান্সার আক্রান্ত পিয়ালের চিকিৎসা আটকে গিয়েছিল। এনিয়ে ২৩ ও ২৪ অক্টোবর সিলেটটুডের ফেসবুক পেজে দুটি সংবাদ প্রকাশ হয়। এরপর পিয়ালের সহযোগীতায় এগিয়ে আসেন অনেকে।

শনিবার সন্ধ্যাঢ মির্জাজাঙ্গালে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট’র পক্ষ থেকে পিয়াল দাশ পুলকের চিকিৎসা সহায়তায় ৬৫ হাজার টাকা প্রদান করা হয়।

বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো কানাডার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন দাশ এর সার্বিক তত্ত্বাবধানে এই অর্থ প্রেরণে সহযোগিতা করেন সি.আর দত্ত মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডা, ব্রামটন নিবাসী প্রফেসর কল্যাণ সোম, টরেন্টো নিবাসী ডক্টর জ্যোতির্ময় দত্ত, ইন্দ্রজিত মিত্র, মন্টিয়েল নিবাসী বিজয় ভূষণ চৌধুরী বিজু প্রমুখ।

এসময় সেবামূলক সংগঠন সিলেট বিবেক’র ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি জি.ডি. রুমু, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পিয়াল দাশ পুলকের মা সুজাতা দাশ গুপ্ত জানান, এই ৬৫ হাজার টাকা ছাড়াও তারা বিভিন্ন মাধ্যম থেকে আরও ৫০ হাজার টাকা পেয়েছেন। এছাড়া পাইলট স্কুলের সাবেক কিছু শিক্ষার্থী চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত