জগন্নাথপুর প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২ ২১:৩২

জগন্নাথপুরে এবারও আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন

উপজেলা পরিষদ নির্বাচন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে। গেল উপজেলা পরিষদ নির্বাচনেও আকমল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আতাউর রহমানের নিকট পরাজিত হয়েছিলেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন মনোনয়নের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে দলের প্রার্থী হিসেবে  আকমল হোসেনকে মনোনীত করেছেন।

প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

আপনার মন্তব্য

আলোচিত