বিশ্বনাথ প্রতিনিধি:

০৭ অক্টোবর, ২০২২ ২২:০৬

বিশ্বনাথে কৃষি যন্ত্রপাতি মালিক সংগঠনের কমিটি গঠন

আহ্বায়ক মিজান, সদস্য সচিব ইলিয়াস

সিলেটের বিশ্বনাথে এই প্রথম কৃষি যন্ত্রপাতি মালিকদের নিয়ে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘বিশ্বনাথ উপজেলা কৃষি যন্ত্রপাতি মালিক সংগঠন’। ওই কৃষি যন্ত্রপাতি মালিক সংগঠনের নতুন কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি সফল কৃষক মো. সাদিকুর রহমান মিজানকে আহ্বায়ক, মো. লুৎফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও ইলিয়াস মিয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি ৯ সদস্যের মধ্যে রয়েছেন মো. গোলাম মোস্তফা, মো. জাবের হোসেন, মো. পারভেজ আহমদ, মো. ইব্রাহীম হোসেন, মো. আজিজুর রহমান, মো. কামরান হোসেন, মো. হাবিবুর রহমান, মো. শুকুর আলী ও মো. মধু মিয়া।

কমিটি গঠনের সত্যতা জানিয়ে নতুন কমিটির সদস্যসচিব ইলিয়াস মিয়া বলেন, কৃষিক্ষেত্রে সামান্যতম হলেও অবদান রাখার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারা কাজ করতে চান। সে জন্য গত ৫ অক্টোবর নতুন এই কমিটি গঠন করেছেন তারা। আর শিঘ্রই তাদের নতুন কমিটির একটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত