১০ অক্টোবর, ২০২২ ২৩:৫২
মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালি হয়েছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রোববার দুপুরে বড়লেখা রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ করে দক্ষিণবাজার এলাকায় আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা সর্বজনীন শান্তির বার্তা ছড়িয়ে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ফরহাদ।
আনজুমানে তালামীযে ইসলামিয়ার বড়লেখা উপজেলা সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলার সহ সভাপতি মাওলানা কাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, ঢাকা মহানগর তালামীযের সহ সাংগঠনিক আনোয়ার হোসেন রিপন, ইসলামি ফাউন্ডেশন বড়লেখা উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল লতিফ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক মুস্তাক আহমদ প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা নূর উদ্দিন, মাওলানা কাজী আব্দুল মুমিত, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য