সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২ ১৫:৩৮

কুশিয়ারায় ভাসছিলো অজ্ঞাত শিশুর মরদেহ

সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত একশিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১০ অক্টোবর ) সকালে কুশিয়ারা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত শিশুটির মৃতদেহটি একজন মেয়ের জানা গেলেও তার নাম-পরিচয় জানা নিশ্চিত হওয়া যায়নি।

বালাগঞ্জ থানার এস আই জহুর লাল বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি। এখনো মৃতদেহের কোন পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত