নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২ ১৮:২৭

শুক্রবার সিলেটে গান গাইবেন শিল্পী সায়ান

নগরনাট’র সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ পেরিয়ে ১৭ বছরে পা রেখেছে সিলেটের নাট্য সংগঠন সংগঠন ‘নগরনাট’। গত মে মাসে ছিলো সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। তবে ভয়াবহ বন্যার কারণে সেসময় প্রতিষ্ঠাবার্ষিকীর কোন আয়োজন করেননি নগরনাটের সদস্যরা। শুক্রবার সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে নগরনাটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।

নগরের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

নগরনাটের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেবেন সঙ্গীতশিল্পী সায়ান, গানের দল ‘সমগীত’, উদীচী সিলেট ও নগরনাট’র শিল্পীরা। তারা পরিবেশন করবেন নাটক, গান, নৃত্য ও আবৃত্তি।

নগরনাট’র পক্ষ থেকে বলা হয়েছে, ষোল বছর পেরিয়ে তারুণ্যের দুর্দম স্বপ্নের পথে নগরনাট। কখনো স্থবিরতা এসে হুমড়ি খেয়ে পড়তে চায় মাঝপথে, দমনের সাইরেন এসে গায়ে হেলান দিতে চায়, তবু হাল ছাড়ি না। খাঁচার পাখিটির মতো উড়তে চায় আমাদের সবগুলো মন, শিশুর মতো সুন্দর হাসি ছড়িয়ে আকাশে রোদের গন্ধ খোঁজে। আজকের ফুলটি কাল ঝরে যাবে জেনেও সুগন্ধ ছড়ায়, হৃদয় মজবুত করে- আমরা সাহস পাই, এগিয়ে যাই। নিত্যপণ্যের মতো বাড়তে থাকে হতাশা, চারিদিকে। পাহাড়ের মতো ধস নামে চিন্তায়। অবহেলার আগুনে পুড়ে ছাই হয়ে যায় বন-পশুপাখি আর মানুষের দেহ। তবু সজাগ থাকি। আমাদের সজাগ চোখ যতদিন অদূর আকাশে স্বপ্নের তারা গুনতে পাবে, অন্তত ততদিন উড়ান দিব সত্যের সরল পথে, যে পথ মানুষের কথা বলে।

আপনার মন্তব্য

আলোচিত