মাধবপুর প্রনিনিধি

১৩ অক্টোবর, ২০২২ ২০:১২

৪ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর পালাতক

হবিগঞ্জের মাধবপুরে নুরুল হক (৪০) নামে ৪বছরের এক সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়ড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারার মামলায় ৪ বছরের সাজা ও অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা  হলে নুরুল হক আত্মগোপনে চলে যান। ১২ বছর তিনি পালাতক ছিলেন। মাধবপুর থানার এস,আই রঞ্জন কুমার ভৌমিক গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাত ৯টায় উপজেলার জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী নুরুল হক কে গ্রেফতার করেন।
 
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিায়া হাসান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে  পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত