গোয়াইনঘাট প্রতিনিধি:

১৪ অক্টোবর, ২০২২ ০০:০২

গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের দুই ছেলে বিলাল উদ্দিন ও জয়নাল আবেদীনের মাঝে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার ১৩ (অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে আব্দুল করিমের ছোট ছেলে বিলাল উদ্দিন (২৯) স্থানীয় সালুটিকর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির পথে পূর্ব থেকে উৎপেতে থাকা তার আপন বড় ভাই জয়নাল আবেদীন রড দিয়ে বিলাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে বিলাল উদ্দিনের প্রচুর রক্তক্ষরণ হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন বিলাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্বত্যরত চিকিৎসক বিলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে বিলাল উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত