জুড়ী প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২২ ১৭:২৮

জুড়ী ছাত্রলীগে পদ পেতে আগ্রহী ৮৪ জন

জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেতে আগ্রহী হয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ৮৪ জন।এর মধ্যে সভাপতি পদে ১৯ জন, সাধারন সম্পাদক পদে ৬৫ জন।
শনিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে  জুড়ী উপজেলার সভাপতি,সাধারন সম্পাদক পদে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়।

গত ১ অক্টোবর  জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

সভাপতি পদ প্রত্যাশী তাপস দাস বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি।কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি, আমার রাজনৈতিক কর্মকান্ডের ফলস্বরুপ আমাকে মূল্যায়ন করা হলে ছাত্রলীগকে সুসংগঠিত করতে সর্বাত্বক কাজ করে যাবো।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন  জানান,যারা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন,তাদের থেকে যাচাই বাছাই করে প্রকৃত মুজিব আদর্শের কর্মীদেন দিয়ে নতুন কমিটি করা হবে।আগামী নির্বাচনে যাতে তারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করে আনতে পারে।প্রকৃত ছাত্র,আওয়ামী পরিবারের সন্তানদের  দিয়েই কমিটি দেওয়া হবে।কোন চাদাঁবাজ,গুন্ডা,মাস্তানের স্থান ছাত্রলীগে নেই।

আপনার মন্তব্য

আলোচিত