চুনারুঘাট প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২২ ১৭:৩৯

সড়কের মাঝখানে বড় গর্ত, দূর্ঘটনার আশঙ্কা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজারের সিঙ্গার শোরুম সংলগ্ন ঢাকা-সিলেট পুরাতন সড়কের মধ্যখানে কার্পেটিং উঠে বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঢাকা, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন স্থান মুখি মানুষের যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়ে। এছাড়াও রাস্তার অনেক অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে।

অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ চলাচল করছে এই রাস্তা দিয়ে। অনেক সময় সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে  যায়। শিক্ষার্থীসহ জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দ ও গর্তের কারণে উল্টে যায় অনেক যানবাহন। তাই খানাখন্দ ও ছোট বড় গর্ত সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টিদানের জন্য অনুরোধ করেছে জনসাধারণ।

আপনার মন্তব্য

আলোচিত