১৭ অক্টোবর, ২০২২ ১২:৩৫
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে শুরু হয়েছে ভোটদান। চলবে বেলা ২টা পর্যন্ত।
জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাই বেশি।
ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৭টি কেন্দ্রে ৯৫৬ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
শান্তিপূর্ণ ভোটদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কোজ করছেন। পাশাপাশি র্যাব, বিজিবি টহলে রয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য