১৮ অক্টোবর, ২০২২ ২৩:৪২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জুড়ী উপজেলা শাখা।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জুড়ীর আহবায়ক চন্দন দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব কয়েছ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাসুক মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি হাসান তারেক, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাছুম আহমদ, ফখরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসাইন, ইসমাইল আলী মজুমদার মাছুম, শরীফ উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য