নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২ ১৯:০৫

রোববার থেকে চারদিন বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়

এবার টানা চারদিনের বিদ্যুৎ বিভ্রাটের তত্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য বৃহস্পতিবার থেকে রবিবার (২০ থেকে ২৩ অক্টোবর) পর্যন্ত টানা ৪ দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শিডিউল অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বুধবার (১৯ অক্টোবর) তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) মহানগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়ায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২১ অক্টোবর) মহানগরীর বন্দরবাজারস্থ হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর ও ছড়ারপারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২২ অক্টোবর) মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, আল-ইসলাহ আ/এ, সােনার বাংলা আ/এ,  আলুরতল, গোপালটিলা, আরামবাগ, দলদলি চা বাগান এবং আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২৩ অক্টোবর) মহানগরীল রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শামছ-ই-আরেফিন বলেন- আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত