নবীগঞ্জ প্রতিনিধি

২০ অক্টোবর, ২০২২ ২২:০০

নবীগঞ্জে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলার দীন  দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার। এসময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মৌলভী বাজার জেলার খলিলপুর ইউনিয়নের আজিজুল হক নাকে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ১৫ শ’মিটার বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে সহযোগিতা করেন, নবীগঞ্জ উপজেলা মৎস সিনিয়র কর্মকর্তা আসাদ উল্লাহসহ। আইনি সহতা প্রদান করেন  ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আপনার মন্তব্য

আলোচিত