চুনারুঘাট প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২২ ১৬:১০

চুনারুঘাটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে কোরবান আলী (৭০)  নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সাঁটিয়াজুরী ইউপির  ঊষাইনগর গ্রামের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোরবান আলী ঊষাইনগর গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরপুর বাজারে দোকান দোকানে পানি বহনের কাজ করতেন বলে জানা গেছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) তদন্ত গোলাম মোস্তফা।

আপনার মন্তব্য

আলোচিত