২১ অক্টোবর, ২০২২ ১৭:৫৫
নতুন কর্মস্থলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন মৌলভীবাজারের জুড়ী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
শুক্রবার বিকালে জুড়ী থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি মাহবুবুর রহমান ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রওশন, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য আল আমিন আহমদ, বদরুল ইসলাম, শাহ আলম, সালমান আহমদ, সাব ইন্সপেক্টর আব্দুল মন্নান, খছরুজ্জামান বাদল, অনিক দাস, এএসআই ফরহাদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য