২১ অক্টোবর, ২০২২ ১৮:৩১
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আরাফাত আলী আর নেই।
শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
একই দিনে বিকাল সাড়ে ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাঘেরকোনা পঞ্চায়েতি কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে।
এদিকে, আরাফাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, নুরুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমীন, তাঁতীলীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে।
আপনার মন্তব্য