২১ অক্টোবর, ২০২২ ২২:৪৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর আর্দশ মহিলা কলেজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বাল্যবিবাহ, মাদক, যৌন নিপীড়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা পূর্বক সচেতনতামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ আপনাদের পাশে রয়েছে।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সহ সভাপতি মিটন দেবসহ কলেজের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য