২৪ অক্টোবর, ২০২২ ০০:১৭
হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হীরা মাল (৬০)।
হীরা উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চন্ডিছড়া চা বাগান ভেলাবিলের মৃত লক্ষীচরণ মালের ছেলে।
থানার এসআই মো. তরিকুল ইসলাম হিমন জানিয়েছে, রোববার সকালে গাঁজা ব্যবসায়ী হীরা মালের বসতঘরে পুলিশ অভিযান পরিচালনা করে দুইটি পোটলায় মোড়ানো ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় তার অপর সহযোগী চিমটিবিল এলাকার বানেশ্বর মালের ছেলে বিশু লাল (৪০) পালিয়ে যায়।
চুনারঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত হিরা মালের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বিকেলে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’
আপনার মন্তব্য