২৮ অক্টোবর, ২০২২ ০১:০৩
আসন্ন আগামী ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদনির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কা তথা শামীম আহমদ ভিপির সমর্থনে সভা করেছে ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউপির দাশপাড়াস্থ আরিজ কটেজে সভাটি অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাবিয়া বেগম, সানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম, ইউপি সদস্য পারুল বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলারা বেগম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসা খানম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশা রানী সূত্রধর, কোষয়ধ্যক্ষ জেসমিন আক্তার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, কার্যনির্বাহী সদস্য ইউপি সদস্য চামেলী রানী, ইউপি সদস্য রেখা রানী, দিপ্তি রানী দাস, শেফালী বেগম। উপস্থিত ছিলেন, ওসানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রহিমা বেগম, সাজনা বেগম, ইউপি সদস্য মনোয়ারা বেগম সহ বিভিন্ন ইউপি থেকে আগত নারীরা।
সভায় আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী শামীম আহমদ ভিপি আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত করতে মহিলা আওয়ামীলীগের প্রত্যেক সদস্যগণ ঘরে ঘরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা চলাকালে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী শামীম আহমদ ভিপি।
আপনার মন্তব্য