লাখাই প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২ ১৩:৩৬

লাখাইয়ে পলাতক নারী আসামী গ্রেপ্তার

হবিগঞ্জের লাখাইয়ে পলাতক নারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার  জুমু আক্তার মোড়াকরি গ্রামের ভেলু মিয়ার মেয়ে।

গ্রেপ্তাকৃত আসামীকে শনিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নারী আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত