জগন্নাথপুর প্রতিনিধি:

২৯ অক্টোবর, ২০২২ ২১:২৩

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর পয়েন্ট এসে শেষ হয়। পরে হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি সাজিদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত