চুনারুঘাট প্রতিনিধি:

২৯ অক্টোবর, ২০২২ ২২:১৯

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জের চুনারুঘাট থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে চুনারুঘাট থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ক্যাম্পাসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় কমিউনিটি পুলিশের চুনারুঘাট উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।

বক্তব্য রাখেন- চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকার, মুহিতুর রহমান রোমন ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার উপ পরিদর্শক অজিত কুমার তালুকদার, মাস্টার মো. আলাউদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব।

আপনার মন্তব্য

আলোচিত