২৯ অক্টোবর, ২০২২ ২২:২৮
নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে বাজার প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার।
এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো রাকিল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, মডেল প্রেসক্লাবের সভাপতি এটিএম ফুয়াদ হাসান রাজন, সাধারণ সম্পাদক অঞ্জন রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকলী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, অধ্যক্ষ নজির আহমদ, শেখ আব্দুল হাকিম, ইউপি সদস্য মায়া রানী দাশসহ কমিউনিটি পুলিশিং কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য