জগন্নাথপুর প্রতিনিধি:

২৯ অক্টোবর, ২০২২ ২২:৩৬

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি শাহজান মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শাহজান মিয়া উপজেলার লহরী (আলীপুর) গ্রামের ময়না মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘ দিনের পলাতক আসামি শাহজান মিয়াকে গত বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত