শ্রীমঙ্গল প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২২ ২০:১১

শ্রীমঙ্গলে পাখি শিকারের বিরুদ্ধে অভিযান, জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর)  সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

উক্ত অভিযানে ৫ টি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)  আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫ টি পাখির মধ্যে জীবিত ৪ টিকে সকলের উপস্থিতিতে  অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনস্ট করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা কালে সহযোগীতা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র‍্যাব ৯ ও সাংবাদিকরা সার্বিক সহযোগিতায় করেন । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সন্দীপ তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত