মাধবপুর প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২ ১৭:৫৮

রেল স্টেশনের পাশে নারীর লাশের অদূরেই পড়ে ছিল পুরুষের মরদেহ

হবিগঞ্জের মাধবপুরের মনতলা রেল স্টেশনের অদূরে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখউড়া-সিলেট রেলপথের মনতলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে ব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা নারীর (৭০) লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট থেকে ঢাকা  গামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পরে এ নারীর মৃত্যু হয়।

এরআগে, ওই রেল স্টেশনেরই পাশে মনতলা-গোবিন্দপুর এলাকা থেকে এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।  ধারনা করা হচ্ছে, শনিবার সকাল সাড়ে ৮ টায় সিলেটগামী সুরমা ট্রেনে কাঁটা পরে এ ব্যক্তির মৃত্যু হয়। তাদের দুজনেরই পরিচয় জানা যায়নি।

 শায়েস্তগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাদশা আলম জানান, আমরা খবর পেয়ে ট্রেনে কাটা পরে নিহত নারী ও পুরুষের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত