নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২ ২১:৪৬

বিমানবন্দরে হয়রানির শিকার হলে আইনী ব্যবস্থা নেওয়ার পরামর্শ মোমেনের

বিমানবন্দরে কোন সংস্থা কর্তৃক প্রবাসী যাত্রীরা অযাচিত হয়রানির শিকার হলে সেই সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

সোমবার সন্ধ্যায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিতে মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন তিনি।  

এসময় মন্ত্রী আরো বলেন, দেশে এখনো  রিজার্ভ রয়েছে  ৩৬ মিলিয়ন ডলার, সুতরাং শংকার কিছু নেই। বরং অতীতের চেয়ে দেশ এখনো অনেক ভালো অবস্থানে রয়েছে।  

চেম্বার সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে অনুষ্টানে এতে চেম্বার নেতারা বক্তব্য রাখেন। এসময় ব্যবসায়ীরা নানা সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরলে মন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন, সরকার সাময়িক সংকট উত্তরনে যথেষ্ট গুরুত্ব দিয়ে চেষ্টা করছে।

আপনার মন্তব্য

আলোচিত