০৮ নভেম্বর, ২০২২ ২০:২৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এখন ব্যাংকে চেক নিয়ে গেলে বলে কাল আসেন। এলসি খুলতে গেলে ব্যাংক বলে ডলার নেই৷
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আমদানির জন্য রিজার্ভ আছে আর মাত্র দুই থেকে তিন মাসের। বর্তমান সরকার যতই বাগাড়ম্বর করুক তারা শেষ পর্যন্ত আইএমএফের দ্বারস্থ হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপিকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। কারণ সাধারণ মানুষের কাছে এখন নেতৃত্ব চলে গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য