বিশ্বনাথ প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২ ২১:০৬

দালালমুক্ত পৌরসভা গঠনে বিশ্বনাথবাসীর সহযোগীতা চাই : মেয়র মুহিবুর রহমান

সিলেটের বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত ও প্রথম মেয়র মুহিবুর রহমান বলেছেন, বিশ্বনাথের জনগণ ১৯৮৫ সালে আমাকে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করেন। বিজয়ী হওযার পর শিক্ষার মানোন্নয়নে প্রথমেই বিশ্বনাথে একটি ডিগ্র কলেজ স্থাপন করি। রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নের ফলে ২০০৯ সালেও উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন। ১৯৮৫ থেকে ৯০ এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলার অবকাঠামোগত উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখার চেষ্টা করেছি।

এরই ধারাবাহিতকায় নতুন এই পৌরসভা গঠনের পর প্রবাসীসহ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশিল সমাজের নেতৃবন্দের পরামর্শে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হাই। আর এবারও (২০২২ সাল) নবগঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জনগণ প্রথম মেয়র হিসেবে আমাকে নির্বাচিত করেছেন। তাই দালালমুক্ত বিশ্বনাথ পৌরসভা গঠন করে আজীবণ মানুষের কল্যাণে কাজ করে যতে চাই। এজন্য বিশ্বনাথবাসীর সহযোগীতা প্রয়োজন। গতকাল বুধবার বাদ আছর বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারস্থ রামপাশা রোডে নিজ বাসভবনের সামনে পৌরবাসী আয়োজিত গণসংবর্ধনা ও বিজয় উৎসবে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রবীণ সাংবাদিক বশির উদ্দিনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহামের পরিচালনায় গণসংবর্ধনা ও বিজয় উৎসবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, সুফি শামসুল ইসলাম, মাসুক এ রাব্বানী, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র পুত্র যুক্তরাজ্য প্রবাসী আদনান মুহিব রহমান।

আপনার মন্তব্য

আলোচিত