১০ নভেম্বর, ২০২২ ২৩:২১
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লোককবি রাধারমণ দত্তের ১০৭তম প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদরের কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের সমাধি মন্দিরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ উৎসব শুরু হয়।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উৎসবের আয়োজক উপজেলা প্রশাসন ও রাধারমণ দত্ত সমাজকল্যাণ পরিষদ।
উৎসবের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
‘তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে’ কিংবা ‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া’ এ রকম অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা রাধারমণ দত্ত।
আপনার মন্তব্য