সিলেটটুডে ডেস্ক:

১৪ নভেম্বর, ২০২২ ২১:০৩

সিলেটের সমাবেশ সফল করতে যুবদলের লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছে সিলেট জেলা যুবদল।

সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট সদর উপজেলার মেজরটিলা, খাদিমপাড়া, শাহপরান (রহঃ) মাজার গেইট এলাকায় বিভিন্ন বিপণিবিতান ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান বলেন, ‘আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগদান করতে হবে। আওয়ামী লীগ বাকশালী সরকারের পতনের ঘন্টা বাজাতে এই গণসমাবেশ হবে এক অনন্য দৃষ্টান্ত।’

তিনি আরও বলেন, ‘এদেশে কোনো নির্দলীয় সরকার নেই, তাই লুটপাঠ, খুন, গুম বিভোর হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরপেক্ষ, নির্দলীয় সরকার গঠনে আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হবে এবং বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা যুবদল নেতা হাবিবুর রহমান রুমেল।

জেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে কবির আহমদ, জি এম বাপ্পি, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, আবু হানিফ, মির্জা জাহেদ, শাহজাহান আহমদ, কবির উদ্দিন লিটন, রায়হান আহমদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, শেখ শহিদ, ফাহিম আহমদ, জিল্লু আহমদ, শিমুল, নিজাম উদ্দিন খান, শাহাদাত হুসেন বাবু, ইসলাম উদ্দিন, আশরাফুল আলম আহাদ, দুলাল আহমেদ, সৈয়দ রহমান, আবদুল মান্নান মনা, সালেহ আহমদ খালেদ, কামাল আহমদ, শায়েল আহমদ, মাসুম আহমদসহ সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত