হামিদুর রহমান, মাধবপুর

১৫ নভেম্বর, ২০২২ ১৯:১৭

কৃষকদের কাজে আসছে না কোটি টাকার রাবার ড্যাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় সোনাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি বালুখেকো ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে বিধস্ত হয়ে পড়েছে। কয়েকবছর ধরে এমন অবস্থা হলেও তা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। ভেঙ্গে গেছে রাবার ড্যামের অফিস ঘর ও পাহাড়াদার থাকার ঘরটিও।

রাবার ড্যামের উপর নির্মিত ব্রিজটিও ভেঙ্গে যেতে পাড়ে যে কোন সময়। ব্রিজের দু পাশের গোড়ার মাটি সরে গেছে। কয়েক কোটি টাকা ব্যায়ে নির্মিত রাবার ড্যামটি কাজে আসছে না কৃষকদের।

ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নের কৃষকদের সেচের সুবিধার জন্য ২০০২ সালে সোনাই নদীর চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয় রাবার ড্যাম। শুকনো মৌসুমে কৃষকরা সোনাই নদীর পানি দিয়ে তাদের জমি চাষাবাদ করত। রাবার ড্যামের কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি স্রোতে ২০১৭ সালে বিধস্ত হয় সোনাই নদীর চৌমুহনী এলাকায় নির্মিত রাবার ড্যামটি। এরপর থেকে শুকনো মৌসুমে এই এলাকার কৃষকরা জমি চাষাবাদ করতে পারছে না। এতে করে প্রায় ৮ শ হেক্টর কৃষি জমি চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। অতি দ্রুত রাবার ড্যামটি সংস্কার করার দাবি জানিয়েছেন কৃষকরা।

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটি সদস্য কৃষক রঞ্জিত জানান, এটা নাথাকাতে আমাদের বিশাল ক্ষতি, কোন কৃষি হয় না। কৃষি করতে গেলে ৫০ থেকে ১০০ টাকা প্রতি শতকে পানি চাষ বাবদ দিতে হয়। রাবার ড্যামের পাহাড়াদারের স্ত্রী ফিরোজা বেগম জানান, যে ঘরটায় তারা থাকেন সেই ঘরটিও ভেঙ্গে গেছে। তারা এখন থাকতে পারে না। সোনাই নদীর রাবার ড্যামও ভেঙ্গে গেছে।

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সুজন মিয়া জানান, বর্তমানে রাবার ড্যামটি অনেক ক্ষয়-ক্ষতি হয়ে গেছে। রাবার ড্যামে ১২ শ সদস্য রয়েছে , তারা বর্তমানে কোন সুযোগ – সুবিধা পাচ্ছে না। ১২ শ সদস্যের সঙ্গে অনেক খাদ্য জড়িত আছে। সবাই যাতে সহযোগীতা পায় ,পানি ব্যবস্থাপনার সুযোগ সুবিধাটা যত তাড়াতাড়ি পাড়া যায় এটা মেরামত করে আমাদের সুযোগ সুবিধা করে দিবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমরা চাই সোনাই নদী থেকে বালু উত্তোলন একেবারে বন্ধ হয়ে যাক।

রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক জানান,সোনাই নদী রাবার ড্যামটি ২০০২ সালে নির্মিত হওয়ার পর ২০১৭ সালে এই রাবার ড্যামটি বিধস্ত হয়। বিধস্ত হওয়ার একমাত্র কারন বালু খেকুদের দ্বারা বালু উত্তোলনের ফলে পিছন দিক দূর্বল হওয়াতে রাবার ড্যামটি বিধস্ত হয়েছে। আমাদের যে অফিস ঘরটি ছিল সেটিও ভেঙ্গে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছেঅনুরোধ কৃষকদের কল্যানে দ্রুত যেন রাবার ড্যামটি মেরামত করা হয়।

মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, সোনাই নদী রাবার ড্যাম উন্নয়ন করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিষয়টি উধ্বর্তন কতৃপক্ষ কে অবগত করা হয়েছে। একজন বিশেষজ্ঞ টিম পরির্দশন করার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত