১৫ নভেম্বর, ২০২২ ২৩:৫২
সিলেটের ওসমানীনগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং বিয়ানীবাজারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুবদল।
মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট বিভাগীয় যুবদলের নেতৃবৃন্দ এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রুপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধীদলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
‘মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতংক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।’
‘আজকের ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মসকুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক এম এ মুহিত, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ প্রমুখ।- সংবাদ বিজ্ঞপ্তি।
আপনার মন্তব্য