১৭ নভেম্বর, ২০২২ ০০:১৩
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম-আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, এম. এ রাজ্জাক, শওকত হাসান, রাহাত হাসান মুন্না, সাকিল হাসান, উজ্জল হাসান, সাগর খান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা জানান, এ কর্মসূচীর আওতায় উপজেলায় ৬ শত ৪০জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হবে। তার মধ্যে গমের বীজ পাবে ৪০ জন, ভুট্টা বীজ পাবে ৫০ জন, সরিষা বীজ পাবে ৪ শত জন, সূর্যমুখী বীজ পাবে ৯০ জন, চিনাবাদাম বীজ পাবে ৬০ জন।
আজকে (প্রথম দিনে) সরিষা বীজ ২শত জন ও সূর্যমুখী বীজ ৩০ জন কৃষকের মাঝে বিতরনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছে।
আপনার মন্তব্য