২৪ নভেম্বর, ২০২২ ২২:২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুমেনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সুমেনা ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাখালকান্দি গ্রামের নানা বাড়িতে মিলাদ শেষে পরিবারের সবার সাথে দাওয়াত খায় সুমেনা আক্তার। খাবার শেষে সুমেনা স্কুলে যাওয়ার কথা বলে একই গ্রামে তার বাড়িতে চলে যায়। এরপর তার খোঁজ করতে গিয়ে পরিবারের লোকজন বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে সিলিং ফ্যানের সাথে মায়ের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় সুমেনার লাশ দেখতে পায়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপালে প্রেরণ করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
আপনার মন্তব্য