জগন্নাথপুর প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২২ ২২:০৮

শীতের পোশাকে জমে উঠেছে জগন্নাথপুরে ফুটপাত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাজারে শীতের শুরুতেই শহরের ফুটপাতে জমে উঠেছে শীতের গরম কাপড়ের কেনাকাটা। আর কম মূল্যে এসব পোশাক কেনার জন্য ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন।

শনিবার (২৬ নভেম্বর) সরেজমিনে জগন্নাথপুর উপজেলার বাজার ঘুরে দেখা যায়- শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে দোকানগুলোতে।

শীতবস্ত্র কিনতে আসা শিলা বৃষ্টি নামে একজন জানান, শীত সবে শুরু হয়েছে। এখনি কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়।

ফুটপাতের দোকানদার জসিম বলেন, এখনো তেমন একটা শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে। তবে গত শীতে মানুষ যে মূল্যে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না। কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছে পাইকাররা।

আপনার মন্তব্য

আলোচিত