০৯ ডিসেম্বর, ২০২২ ১৭:৫৮
জীবনের প্রতিকূলতা পেরিয়ে আত্মনির্ভরশীল হওয়া নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নারীকে এ ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হক। তিনি জানান, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিেত্ত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুবেদার আফতার উদ্দিন,মহিলা ভাইস চেয়্যারমান খাদিজা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ শাসুন্নাহার।
সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, জয়িতা কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী তথা জয়িতাদের অনুসন্ধান করে তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যান্য নারীদের অনুপ্রানিত করবে। তাদের দেখাদেখি সমগ্র সমাজ নারী বান্ধব হবে এবং এতে করে জেন্ডার সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হবে।
এসময় এফআইভিডিবি সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হকের সঞ্চালনায় জয়িতাদের মধ্যে থেকে শিরিন বেগম বলেন, বিয়ের পরে আমি স্বামীর থেকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতনের স্বীকার হতে থাকি। পরে জানতে পারি তিনি মাদকাসক্ত ও আরো আরেকটা বিয়ে রয়েছে। এক পর্যায়ে আমার পরিবারের মতামতের ভিত্তিতে তার থেকে ডিভোর্স নিতে বাধ্য হই। এ প্রতিকূল পরিবেশ পাড়ি দেওয়াকালীন এফআইভিডিবি স‚চনার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করি। সেখান থেকে সামাজিক ও আর্থিক বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে পেরেছি। আমার মতো পরিস্থিতির শিকার নারীদের স্বাবলম্বী করাই এখন আমার মূল লক্ষ্যে।
সভায় উপস্থিত অন্যান্য জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সফল ক্যাটাগরিতে হাসনা বেগম, শিক্ষা ও চাকুরিতে সফল ক্যাটাগরিতে চামেলী রাণী রায়, সফল জননী নারী ক্যাটাগরিতে ফরিদা বেগম, সমাজ উন্নয়নে সফল ক্যাটাগরিতে আছিয়া আক্তার।
আপনার মন্তব্য