১৬ ডিসেম্বর, ২০২২ ২১:০৯
মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও চৌমুহনী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০ জন দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে রাজেন্দ্রপুর বিওপি এবং হরিনখোলা বিওপি মাঠে শুক্রবার বিকেলে ৫০ জন দুস্থ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনতলা কোম্পানী কমান্ডার (৫৫ ব্যাটালিয়ন) সুবেদার রফিক উদ্দিন, রাজেন্দ্রপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার তারা মিয়া, হরিণখোলা বিওপি কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ, চৌমুহনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ প্রমুখ।
আপনার মন্তব্য