১৬ ডিসেম্বর, ২০২২ ২৩:২৩
জৈন্তাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সূচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌদ-এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি ও তার সহযোগি সংগঠন, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, আবাসিক প্রকৌশলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগন।
জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
সকাল ৯টায় জৈন্তাপুর রাজবাড়ি ফুটবল মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক মো. আজিজুল হক খোকন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, সিনিয়র সহকারী পুলিশ কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, ইমরান আহমেদ মহিলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সুধিজন অংশ গ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মন্তব্য