১৮ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৭
আর্জেন্টিনা-ব্রাজিলসহ কয়েকটি দেশে বাংলাদেশের ভালো ভালো খেয়েলোয়াড়দের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র ড. একে আব্দুল মোমেন। সে লক্ষ্যে চুক্তুও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, গত বছরেআমার সাথে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত হয়। তখন আমি বলেছি- তোমরা আমাদের দেশে দূতাবাস করো। আমাদের দেশে তোমাদের অনেক ভক্ত আছে।
তারাও এতে আগ্রহ দেখিয়েছে। এখন এজন্য কিছু আনুষাঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে।
আবুল মোমেন বলেন, আর্জেন্টিনা অনেক বড় দেশ। সেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে। তাছাড়া আমাদের দেশের ভালো খেলোয়াড়দের তাদের দেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। শুধু তাদের দেশে না, ব্রাজিলসহ আরো কয়েকটি দেশে আমাদের ভালো খেলায়াড়দের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।
অনুষ্ঠানে বিশেষ শিশুদের আঁকা ছবি তাকে মুগ্ধ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃতি একটি প্রতিবন্ধকতার সাথে অনেকগুলো প্রতিভাও যোগ করে দেয়।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য