সিলেটটুডে ডেস্ক:

২৬ ডিসেম্বর, ২০২২ ০২:২৩

সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এমইউর ভিসি

শুভ বড়দিন উপলক্ষ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশপ অব সিলেট ক্যাথলিক ডায়োসিসে খ্রিস্টধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এ আহ্বান জানান।

ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, যুদ্ধবিগ্রহ, হিংসা ও হানাহানির বিপরীতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যিশু খ্রিস্টের শান্তির বাণী সারা বিশ্বে মূলতঃ হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতা থেকে মুক্তি দিতে পারে। কোভিড মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা অবিলম্বে বন্ধ না হলে সারাবিশ্বে মানবিক বিপর্যয় নেমে আসবে। আজকের শুভ বড়দিনে আমাদের প্রত্যাশা সংযম, সহিষ্ণুতা ও মমতার বন্ধনে আবদ্ধ হয়ে সারা বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দেয়া।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিলেটের বিশপ হাউজে পৌঁছলে সিলেট ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ তাঁকে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার যোশেফ গমেজ। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে ফুলেল শুভেচ্ছা জানান। ভাইস চ্যান্সেলর শুভ বড়দিনের অনুষ্ঠানমালায় অংশ নেন ও বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এর মাধ্যমে বাংলাদেশ সহ সারাবিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

তিনি শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের জনগনের সুখ সমৃদ্ধি কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত