বিশ্বনাথ প্রতিনিধি:

২৭ ডিসেম্বর, ২০২২ ২১:০৪

বিশ্বনাথে প্রেসক্লাব ভবন ও পাঠাগার স্থাপনে মেয়রের উদ্যোগ, পৃথক কমিটি

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে স্থায়ীভাবে প্রেসক্লাবের ভবন ও পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন পৌরসভার নবনির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান।

একই সাথে সকল সাংবাদিকদের মধ্যে বিরোধ নিরসনকল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনেরও উদ্যোগ গ্রহণ করেছেন নতুন এই মেয়র।

এ লক্ষ্যে গত রোববার মেয়রের বাসভবনে দুই প্রেসক্লাবসহ উপজেলায় কর্মকতর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক যৌথ সভাও করেছেন তিনি।

পৌর মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠত ওই সভায় সাংবাদিকদের মধ্যে বিরোধ নিস্পত্তির লক্ষ্যে সবার সম্মতিক্রমে তার নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

মেয়র মুহিবুর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটির বাকি ৯ সদস্যরা হলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন বিএসসি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক সিলেটের ডাকের সহকারী সম্পাদক আব্দুস সুবর মাখন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক প্রভাষক মুহিবুর রহমান কিরন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাইদুর রহমান সাঈদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল।

অন্যদিকে প্রেসক্লাব ভবন নির্মানের লক্ষ্যে স্থান নির্বাচনের জন্য আরও ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরকে প্রধান করে গঠন করা ওই কমিটির অপর দুই সদস্য হলেন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ ও আব্বাস হোসেন ইমরান।

কমিটির দায়িত্বপ্রাপ্তদের সার্বিক সহযোগিতা করার জন্যে বিশ্বনাথ উপজেলা ও পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সভায় সভাপতির বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

এসময় তিনি বলেন, ‘সকলের প্রচেষ্টায় সকল দ্বিধাবিভক্তির অবসান করে বিশ্বনাথে প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত